জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গাজী মাসুদ রানা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, যারা ফ্যাসিবাদীদের আশ্রয় দিবে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় সিদ্ধান্ত নেয়া হবে। বহু দল প্রেমিক বড় নেতা বহিষ্কার হয়েছে। ফ্যাসিবাদীরা দলে ঢুকে দলের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, ভাঙন ধরাতে চায়। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

বুধবার সকালে স্টেশন রোডে দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ।

উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের আহবায়ক মোস্তফা খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি পরশুরাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে যুবদল, ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *