জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরামে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পশুরাম প্রতিনিধি

পরশুরাম উপজেলার ১নং মির্জানগর ইউনিয়নের সুবার বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদ কতৃক আয়োজিত ক্রিকেট টুনামেন্ট২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়ছে।

৮জানুয়ারী (বুধবার) সকালে সুবার বাজারের পাশ্বে খোলা মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ১নং মির্জানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামিমুল হক চৌধুরী। সাইফুল ইসলাম খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, যুগ্ম আহ্বায়ক জহিরুল করিম জনি, ১নং মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খোন্দকার, মির্জানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মিন্টু। খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *