ফুলগাজীর চেয়রাম্যান হলেন হারুন
মহিউদ্দিন মহি খন্দকার
আজ ৮ই মে বুধবার ফুলগাজী উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭,৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ পিরিচ মার্কার প্রার্থী হারুন মজুমদার।
তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাফর উল্ল্যাহ ভূইয়া চিংড়ি মাছ মার্কা ভোট পেয়েছেন ৭৭৫ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে ১১,০৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন টিয়া পাখি প্রতীক অনিল বনিক।
মহিলা ভাইস-চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন।

