জাতীয়সর্বশেষসারাদেশস্বাস্থ্য

ফেনীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে

বিশেষ প্রতিনিধি

ফেনীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ফেনী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছে।
এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আসিফ ইকবাল জানান, শিশু ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে ভর্তি ছিল ৫৩ জন। ডায়রিয়া ওয়ার্ডে ১৭ বেডের বিপরীতে ভর্তি রয়েছে ৪৮ শিশু। মাত্র তিনজন চিকিৎসক দিয়ে এত রোগীর চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে তাদের।


বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হাসপাতালের শিশু বিভাগে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের ভেতরে জায়গা না হওয়ায় বারান্দার মেঝেতে ঠাঁই হয়েছে অতিরিক্ত রোগী ও স্বজনদের। ওয়ার্ডের ভেতর রাউন্ডে থাকা ডাক্তারের সেবা নিতে রোগীর স্বজনরা শিশুদের কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স সুমাইয়া খাতুন বলেন, প্রতিদিন ঠান্ডাজনিত ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা এখানে ভর্তি হচ্ছে। বেড সংকটে হাসপাতালের ফ্লোর ও বারান্দায় বিছানা পেতে রোগীরা চিকিৎসা নিচ্ছে।
বিবি আয়েশা নামে এক শিশু রোগীর অভিভাবক বলেন, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এসে ফ্লোরে থাকতে হচ্ছে শিশু রোগীদের। ফলে সুস্থ হওয়ার বদলে আরও বেশি সংক্রমিত হচ্ছে শিশুরা।
আরেক রোগীর মা ক্ষোভ জানিয়ে বলেন, ওয়ার্ডে ৩-৪ জন নার্স ডিউটি করেন। রোগীর চাপ বাড়লে তাদের সঙ্গে কথাই বলা যায় না। প্রায় তারা রোগীর স্বজনদের সঙ্গে অশোভন আচরণ করেন।
হাসপাতালের শিশু বিভাগে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স শ্যামলী রাণী বলেন, কদিন ধরে রোগীর চাপ বেড়েছে দ্বিগুণ। এতো রোগীর চাপ সামাল দেওয়া
আরএমও ডা. মো. আসিফ ইকবাল আরও বলেন, হাসপাতাল পরিচালনা করার মতো পর্যাপ্ত চিকিৎসক এখানে নেই। চিকিৎসক সংকটের কারণে সেবা কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। আমরা সাধ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *