ফেনীতে বিশেষ অভিযানে ৩ কেজি গাজাসহ নারী আটক
অনোয়ার হোসেন
ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সাইফুল ইসলাম মহোদয়ের তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযান পরিচালিত হয়।
১০ সেপ্টেম্বর ২০২৫ রাত ৯:১০ ঘটিকায়, ফেনী সদর মডেল থানার পাচগাছিয়ে ইউপিস্থ গ্যাস কোম্পানি মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি-র বিশেষ ২ নং টীমের সদস্যরা এসআই সাঈদ নুর, এএসআই শাহাদাত, এএসআই সালাম ও কনস্টেবল আকলিমা’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একজন মধ্যবয়সী নারীর হেফাজত থেকে ৩ কেজি গাজা উদ্ধার করা হয়।
আসামী নাজমা বেগম (৪১), স্বামী মোঃ বাবু, পিতা (মৃত) হাসানুজ্জামান, মাতা আনুরা খাতুন, স্থানীয় পশ্চিম লক্ষীপুর, ১৫ নং ওয়ার্ড, লক্ষীপুর পৌরসভা, জেলা লক্ষীপুর। এ বিষয়ে সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

