ক্যাম্পাসজাতীয়সর্বশেষসারাদেশ

ফেনী পাসপোর্ট অফিসে দুদক অভিযানে অনিয়মের টিল কোন প্রমাণ পায়নি

সদর প্রতিনিধি


ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক।গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগে বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে প্রাথমিক কোন সত্যতা পায়নি বলে জানিয়েছেন অভিযানে থাকা দুদক কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,দুর্নীতি দমন কমিশন (দুদক)’র প্রধান কার্যালয় ও সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয় হতে একযোগে এনফোর্সমেন্ট ইউনিটের এ অভিযানিক দল বিষয়টি অধিকতর বিশ্লেষণের নিমিত্তে ফেনী সহ দেশের ৪টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে একযোগে অভিযান চলে। এতে কোন প্রমাণ না মিলও তারা কয়েক কর্মকর্তা-কর্মচারীর কয়েকটি মোবাইল জব্দ করে নিয়ে যায়। এ সকল মোবাইল ফোনের মাধ্যমে কোন লেনদেন হয়েছে কিনা তাও জানার চেষ্টা করছেন তারা।

এব্যাপারে দুদকের নোয়াখালী কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান,আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফেনী -এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উক্ত অফিসের কতিপয় কর্মচারীর সাথে দালালদের যোগসাজশের প্রাথমিক সত্যতার কোন খোঁজ পায়নি । তবুও অভিযানে সচ্ছতা রাখতে অধিকতর বিশ্লেষণের নিমিত্ত অভিযোগ সংশ্লিষ্ট কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *