অন্যান্যক্যাম্পাসজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন আহমেদ আর নেই

বিশেষ প্রতিনিধি

বিশিষ্ট শিল্পপতি, মিউচুয়াল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এর অন্যতম প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন আহমেদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। শুক্রবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তিত্ব আজিম উদ্দিন আহমেদের জন্ম ১৯৪০ সালের ৩০ জুন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাথানিয়া গ্রামে।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী থাকাকালীন ১৯৬০-১৯৬১ সেশনে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি ছিলেন।

আজিম উদ্দিন আহমেদ দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের বর্তমান সভাপতি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক।

এছাড়া মিউচুয়াল গ্রুপ, মিউচুয়াল ট্রেডিং কোম্পানি, এডি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান।ডেনমার্কের আরলা ফুডস ও মিউচুয়াল মিল্ক প্রোডাক্ট লিমিটেডের যৌথ উদ্যোগে ডানো ব্র্যান্ডের দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান। তিনি মিউচুয়াল এগ্রো কমপ্লেক্স, মিউচুয়াল ডিপার্টমেন্টাল স্টোর এবং মিউচুয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিলোনিয়া এজেন্সির অংশীদার বাংলাদেশের একমাত্র হরলিক্স প্রস্তুতকারক মিউচুয়াল ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি মিউচুয়াল লজিস্টিক সার্ভিসেরও ম্যানেজিং পার্টনার।

আজিম উদ্দিন আহমেদ রোটারি ক্লাব অব ঢাকা নর্থের সাবেক সভাপতি এবং রোটারি জেলার এরিয়া গভর্নর ছিলেন। তিনি গুলশান ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও দীর্ঘদিন বারিধারা সোসাইটির সভাপতি ছিলেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ভোক্তা পণ্য প্রস্তুতকারক সমিতির বর্তমান সভাপতি। তিনি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন,জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশে এবং সরকারী ও বেসরকারী বাণিজ্য প্রতিনিধি দলের একজন নেতা এবং সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

আজিম উদ্দিন আহমেদ শুধু ব্যবসায়ি ছিলেন না- ছিলেন শিক্ষাবিদ ও সমাজ সেবক। তিনি আজিম উদ্দিন আহমেদ ইসলামিয়া মাদ্রাসা, দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়, ফাতেমা ফারজানা কিন্ডারগার্টেন এবং আজিম উদ্দিন আহমেদ ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
তার মৃত্যুতে দেশের ব্যবসায়ি এবং তার গ্রামে বাড়ি ছাগলনাইয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *