রাত জেগে ফেনীর ডিসির কম্বল বিতরণ
সদর প্রতিনিধি
ফেনীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ১৬ হাজার কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসন হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, প্রধান উপদেষ্টার কার্যালয় হতে এসব বরাদ্দ এসেছে। এরমধ্যে বেসরকারিভাবে এসেছে ৮০০টি কম্বল। গতকাল শনিবার রাতে ফেনী সদর উপজেলার শস্য দিয়ে ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাম কুমিরাতে হত দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দেন। পরে শহরতলীর লালপোলে বেদেপল্লীতে শতাধিক অসহায় ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেন। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর খোঁজখবর নেন তিনি বলেন অন্তবর্তী কালীন সরকার জনগণের সাথে আছে তাই প্রমান করতে টেনে রাতেই নিঝুম গ্রামে ফির ছুটে আসেন। এসময় সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাশ, ফেনী সদর সিনিয়র সহকারী কমিশনার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা,সদর উপজেলা কমিটির সভাপতি পুলিন দেবনাথ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক যত মজুমদার, রাধেশ্যাম দাস সজল দাস প্রমূখ।

