জাতীয়প্রচ্ছদফিচাররাজনীতিসর্বশেষসারাদেশ

সততা ও কৃতী সমাজ প্রতি হিসেবে সদর উপজেলার পক্ষ থেকে সংবর্ধিত হলেন হাজী আলাউদ্দিন

সদর প্রতিনিধি

এফবিসিসিআইয়ের পরিচালক ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন বলেছেন, ছোট বেলায় আমারা বাবা মারা যাওয়ার পর অনেক শ্রম আর ঘামে বড় হয়েছি। জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। সব ক্ষেত্রেই আমি উপলব্ধি করেছি সততা, পরিশ্রম আর সময়ানুবর্তিতা মানুষকে সফলতা এনে দেয়। এ কারণেই আমি দু’বার ফেনী পৌরসভার মেয়র হতে পেরেছি। 

বুধবার (১৩ মার্চ) দুপুরের দিকে ফেনী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাজী আলাউদ্দিন এসব কথা বলেন। তিনি এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ সড়ক ও পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমি ব্যবসা ও রাজনৈতিক জীবনে সফলতা পেয়েছি। এসব কাজে আমি ফেনীবাসীর সহযোগিতা পেয়েছি। এজন্য আমি সব সময় ফেনীর সকল মানুষের প্রতি কৃতজ্ঞ। 

উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী সম্পাদক মো. হুমায়ন রশিদ।
 
উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন – উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা বেগম জুসি, ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, মোটবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, ধর্মপুর ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন, কালীদহ ইউনিয়ন পরিষদ সদস্য নুর হোসেন, পাঁচগাছিয়া ইউনিয়নের সদস্য রফিকুন নবী, শর্শদী ইউনিয়ন পরিষদের সদস্য জিয়া উদ্দিন। অনুষ্ঠানে ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *