জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

গাজীপুরের সাংবাদিক তুহিনের খুনিদের শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন

শহর প্রতিনিধি

সাংবাদিক তুহিন হত্যায় দোষীদের শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ফেনী রিপোর্টার্স ইউনিটি।

রোববার বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন।

ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সারের সঞ্চালনা বক্তব্য দেন- সাংবাদিক একেএম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, আজাদ মালদার, শুকদেব নাথ তপন, আরিফুল আমিন রিজভী, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসির আরাফাত রুবেল, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন প্রমুখ। এসময় ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাগর-রুনিসহ বাংলাদেশের যত সাংবাদিক নির্যাতন হয়েছে। সব সাংবাদিকের হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিকদের সুরক্ষা পৃথক আইন প্রণয়ন করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদের বিশেষ নিরাপত্তার বিধান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *