জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

সোনাগাজীতে ছাত্রদল নেতার হাতে বিদেশি পিস্তল ভিডিও ভাইরাল

সংবাদদাতা

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সম্পাদক আনোয়ার হোসেন ছোটনের হাতে বিদেশি অত্যাধুনিক পিস্তল হাতে ভিডিও ভাইরালের ঘটনায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সোমবার সন্ধ্যায় ভিডিও টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছদ্দ ফেইজ বুকে শুভ মিয়াজি নামে ছাত্রদল নেতার ভিডিও ছড়িয়ে পড়েছে। 

আনোয়ার হোসেন ছোটন উপজেলার বগাদানা ইউনিয়নের আবুল খায়ের টুক্কার ছেলে। এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ভিডিও তে দেখা যায়,  ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ছোটন বিদেশি অত্যাধুনিক পিস্তল হাতে একটি কক্ষের ভেতর ধমক দিয়ে, মুখোশ পরা এক নারীকে পিস্তল তাক করে বলছেন, এ তুই ধর এতেরে, হেতে আকাম করার কারনে হেতের…. ভাঙ্গি দিচে! তুই বাঁচতে চচ, না, মরতে চচ, আঙ্গোরে চিনচ! এ কথা যদি করোরে বলচ, তাইলে, ভিডিও এটা ছাড়ি দিমু। কতা কিয়া কইছি মনে থাইকবো নি। 

উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগ বলেন, আনোয়ার হোসেন ছোট সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ ছিলো এটা সত্য,  কিন্তুু ছাত্র দল তাকে সন্ত্রাসী কর্ম কান্ডের অনুমতি দেইনি। আমি জেলা ছাত্রদলকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। এবং আইনশৃঙ্খলা বাহিনীও ব্যবস্থা নেওয়া উচিত। 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন যুবদলের এক নেতা জানান, ৫ আগষ্টের পর থেকে ছোটনের সন্ত্রাসী কর্ম কান্ডে স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি এদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। কিন্তু কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। এদের কারনে দলের বদনাম হচ্ছে। 

সাবেক উপজেলা ছাত্রদলের আরেক নেতা জানান, আনোয়ার হোসেন ছোটন আর তারেক নামে এ দুই জন ছাত্রদলের নাম বিক্রি করে স্থানীয় এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম জানান, ছোটনের ভাইরাল হওয়া ভিডিওটি গত এক মাস আগের। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ছড়িয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *