জাতীয়সর্বশেষসারাদেশ

সোনাগাজীতে লক্ষ টাকার গরুসহ চোর আটক

সোনাগাজী প্রতিনিধি

সোনাগাজীতে দেড় লখ টাকা মূল্যের একটি গরুসহ মাসুদ নামে এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আনোয়ার হোসেন প্রকাশ মাসুদ(২৩)

একই উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ এলাকার নুরুল হক প্রকাশ মোশারফ হোসেনের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, সাকালে কালো রংয়ের চার মাসের (অন্তসত্বা) গাভীটি চুরি করে পালানোর সময় ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা।

পরবর্তীতে গাভীটির মালিক বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু পুর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *