জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

এদেশের দিকে কেউ কালো হাত বাড়ালে সেই হাত গুড়িয়ে দেয়া হবে- অধ্যাপক লিয়াকত

মো: শাহআলম ফুলগাজী

শুক্রবার বিকেলে ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের এক কর্মী সম্মেলন স্থানীয় গার্লস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আমীর ডাঃ নুর নবীর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টীম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এডভোকেট এস‌এম কামাল উদ্দিন,জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিম ও ফুলগাজী উপজেলা আমীর জামাল উদ্দিন চৌধুরী।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন,২৪এর ছাত্র জনতা ভারতের আধিপত্য বাদ ও তাদের দাদাগীরি আর মেনে নেবেনা।কেউ কালো হাত বাড়ালে সেই হাত ভেঙ্গে গুড়িয়ে দেয়া হবে। এদেশের দশকোটি যোদ্ধার বিশকোটি হাত যে কোন আগ্ৰাসী শক্তির ষড়যন্ত্র রুখে দিতে সদা প্রস্তুত।
অধ্যাপক আবু ইউসুফ বলেন,আমারা আমাদের ফেনী নদী ও মুহুরীর চর পূনরুদ্ধার করবো, মুহুরী কহুয়া নদীর পানির হিস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।
মাওলানা আবদুর রহিম বলেন,ফেনীকে আক্রমণ করে চিকেননেক থেকে চট্রগ্রামকে বিচ্ছিন্ন করে দেয়ার ভারতীয় দুঃস্বপ্ন আল্লাহর রহমতে অচিরেই মিটে যাবে।
এর পূর্বে এক‌ইদিন বিকেলে ফেনী পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের অপর এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।এতে জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ ও জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।বীর মুক্তিযোদ্ধা মো আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা সামাউন হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *