উচ্চ আদালতের আদেশের ১৮ বছরের প্লট বুঝে পায়নি ক্ষতিগ্রস্ত ফেনীর ব্যবসায়ী
বিশেষ প্রতিনিধি
ফেনীর বহুল আলোচিত পৌর হকার মার্কেট উচ্ছেদ অভিযান বুধবার দুপুরে নাটকীয়ভাবে স্থগিত করে চট্টগ্রামে ফিরে গেলেন রেলও কর্মকর্তারা। তারা এই জন্য ফেনীর পুলিশ ও সিভিল প্রশাসনের অসহযোগিতা এবং উচ্চ আদালতের দুই মাসের স্থগিত আদেশের কারণে উচ্ছেদ কাজ স্থগিত করেছেন বলে জানিয়েছেন রেলের বিভাগীয় ভূমি কর্মকর্তা দীপংকর তঞ্চাঙ্গ্যা
ক্ষতিগ্রস্ত ব্যবসাই ও রেলওয়ে কর্মকর্তার সূত্রে জানা যায় বাংলাদেশ রেলওয়ের ফেনী রেলস্টেশন এলাকায় প্রায় দেড় একর জায়গার উপরে ফেনী পৌরসভা অবৈধভাবে মার্কেট নির্মাণ করে বন্দোবস্তে দিয়ে ভাড়ায় আদায় করছেন। এই জমির প্রকৃত মালিক বাংলাদেশ রেলওয়ে হলেও ফেনী পৌরসভা কর্তৃপক্ষ রেলওয়েতে খাজনা পরিশোধ করেনি। এদিকে উক্ত জমির মধ্যে ৫৯৫ বর্গফুটের একটি ফ্লট মোহাম্মদ জসিম উদ্দিন নামে ২০০৭ সালে রেল কর্তৃপক্ষ বন্দোবস্তি দেয়। ফেনী পৌর সবার সাবেক মেয়র ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী উক্ত জমি সহ পুরো এলাকায় প্রায় ৩০০ টি দোকান গড় নির্মাণ করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে জসিম উদ্দিন প্লট বুঝে না পেলেও ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত তার প্লটের খাজনা রেলওয়ে কর্তৃক কর্তৃপক্ষকে পরিশোধ করেছে। ২০১১সালে জসিম উদ্দিনকে প্লট বুঝিয়ে দিতে উচ্চ আদালতে মামলা করলে বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী ও এমডি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ ১৫ দিনের মধ্যে জসিম উদ্দিনকে প্লট বুঝিয়ে দিতে ২০১২ সালের ২ জানুয়ারি আদশ দেন। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর জসীমউদ্দীনকে প্লট বুঝিয়ে দিতে ব্যর্থ হয়ে ফিরে যান রেল কর্তৃপক্ষ ।
বাংলাদেশ রেলওয়ের ভূ সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চাঙ্গ্যা জানান দীর্ঘদিন পর্যন্ত আমরা জসিম উদ্দিনকে তার বৈধ অধিকার বুঝিয়ে দিতে পারেনি এটাই আমাদের জন্য একটি চরম ব্যর্থতা। আজ আদালতের স্থগিত আদেশের কারণে আমরা সেই কাজটি করতে পারেনি।
ফেনী পৌরসভার প্রশাসক মোহাম্মদ বাতেন বলেন পৌরসভা নিয়মিত খাজনা আদায় করলেও রেলের খাজনা পরিশোধ করা হয়নি। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

