এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষক বহিস্কার
মফিজুর রহমান
এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মাওলাকে পরীক্ষার হলে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে বহিস্কার করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান।
বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

