অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

কাজিরবাগে এবি পার্টির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

আনোয়ার হোসেন

ফেনীর কাজিরবাগ ফকির হাট বাজারে এবি পরিবারের কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির ফেনী জেলা অর্থ বিষয়ক সম্পাদক জনাব মাস্টার শাহ আলম সুলতানি।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী সদর এবি পার্টির সদস্য সচিব আবু সাঈদ খান, যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক সদর কাজী শরিফ উদ্দিন, কাজিরবাগ ইউনিয়ন এবি পার্টির সদস্য সচিব আমানুল্লাহ সোহাগ, ৪ নং ওয়ার্ড এবি পার্টির আহ্বায়ক আব্দুস সালাম রুবেলসহ দলীয় নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে উপকারভোগী শীতার্ত মানুষরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “এই শীতে কম্বল পেয়ে আমরা খুবই খুশি। এবি পরিবারের কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এবি পরিবারের অন্যতম লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *