ডায়াবেটিস দিবস উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য রেলি
আনোয়ার হোসেন
বিশ্ব ডায়াবেটিস দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ডায়াবেটিস সচেতনতা গড়ে তোলুন,, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে সকাল ১০ ঘটিকায় ফেনীর ডায়াবেটিস সমিতি ফেনীর উদ্যোগে ডায়াবেটিকস হাসপাতালের সামনে থেকে একটি রেলি বের হয় যা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আবার ডায়াবেটিস হাসপাতালে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা সাদা টি-শার্ট ও সাদা ক্যাপ পরে অংশগ্রহণ করেন। যেগুলোতে ডায়াবেটিস সংক্রান্ত লোগো রয়েছে।
র্যালির সামনে ও পাশে বিভিন্ন স্কুল কলেজ ছাএ ছাএী বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশগ্রহণ করেন। এসময় ফেনী সরকারী কলেজ,সরকারী জিয়া মহিলা কলেজ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, জয়নাল হাজারী কলেজ,ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারী বালিকা বিদ্যালয়, ল্যাবরেটরী হাই স্কুল, রেড ক্রিসেন্ট, রোটারি সেন্ট্রাল, অংশগ্রহণ করেন।
