জাতীয়সর্বশেষসারাদেশ

পরশুরামে মাদকবিক্রেতা ও সেবনকারীর ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

গাজী মাসুদ রানা
পরশুরাম উপজেলার বাউরখুমা, একাডেমি রোড, উত্তর কোলাপাড়া, বিলোনীয়া, সুবারবাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর সহযোগিতায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিক্রেতা ও সেবনকারীসহ তিনজন কে আটক করা হয়।
গতকাল ১১ই ফেব্রুয়ারী ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বাউরখুমা (তালুক) এলাকার নাসির উদ্দিনের ছেলে সাগর প্রকাশ বাবু কে ৩ বোতল বিয়ার, ২ বোতল ৭৫০ এমএল বিলেতি মদসহ আটক করা হয়। তার বিরূদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়। একই অভিযানে বাউরখুমা গ্রামের বজলের রহমানের ছেলে মিজানুর রহমানকে ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অনন্তপুর গ্রামের (একাডেমী রোড) জামাল মিয়ার ছেলে নুর ইসলাম কে ৫০০ এমএল মদসহ আটক করা হয়। আসামীদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *