জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ

মহিউদ্দিন সেজু

ফুলগাজীতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নামের সংগঠন।

শুক্রবার বিকেলে যুব উন্নয়ন মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে ফুলগাজী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভকারীরা উচ্চস্বরে বিভিন্ন স্লোগান দেন “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না”আমরা সবাই হাদি হবো”আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও”আওয়ামী লীগের দালালরা হুশিয়ার সাবধান “আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না”এবং “ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ”
ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ফুলগাজীর সংগঠক ইকবাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম,জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল, ফেনী জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক,ছাত্র প্রতিনিধি আব্দুর রহিম বাবু, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক রাজু।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *