ফেনী উন্নয়ন ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এইচএম আনোয়ার
ফেনী জেলার উন্নয়নের নানা দাবি-দাওয়া নিয়ে গঠিত ফেনী উন্নয়ন ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
প্রায় এক দশক আগে মরহুম খলিলুর রহমানের উদ্যোগে এ ফোরামের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ফোরামটি ফেনী পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর, মেডিকেল কলেজ, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবি সামনে এনে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টায় শহরের মিজান রোড সালাম কমিউনিটি সেন্টার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী পৌর প্রভাষক গোলাম বাতেন, এডিসি সার্ভিক, ফেনী হাসপাতাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল, সমাজসেবক অ্যাডভোকেট মোর্শেদ ও অ্যাডভোকেট পার্থ পাল।

