জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী সদরের আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী

শহর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা বিএনপি ও ফেনী পৌর বিএনপির যৌথ উদ্যেগে এক বর্নাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র‍্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সঞ্চালনা করেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু তপন কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভুইঁয়া, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্লাহ মুরাদ, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেল প্রমুখ।

সমাবেশ শেষে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *