অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী মডেল থানার সামনে দিঘীতে ভেসে উঠলো গাজীপুরের শুক্কুর মিয়ার লাশ

আনোয়ার হোসেন

ফেনী শহরের রাজাঝির দিঘী থেকে শুক্কুর মিয়া (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার রাত ১০টায় ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পৌঁছে দেয়। ফেনী মডেল থানা ভবন থেকে ৫০গজ দূরে এ দিঘীটি। মৃতদেহটি পরে হাসপাতালে গিয়ে শনাক্ত করে স্বজনরা। শুক্কুর মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক। তিনি কয়েকদিন আগে কাজের সন্ধানে গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকা থেকে ফেনীতে আসেন। সকালে কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি বলে জানায় সহকর্মীরা।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০ টার দিকে ফেনী শহরের রাজাঝির দিঘীতে একজনের মরদেহ ভেসে ওঠার সংবাদ পাই। তাৎক্ষণিক আমরা সেখানে গিয়ে  অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার মৃত্যু কিভাবে হয়েছে তা বলা যাচ্ছে না।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফওজুল আজিম যুগান্তরকে বলেন, নিহতের স্বজন ও সহকর্মীরা হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি শনাক্ত করে। তার মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *