সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সিআইপি নয়নের অবদান অপরিসীম
যতন মজুমদার
দেশ ও রাষ্ট্রের পাশাপাশি সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সিআইপি মিজানুর রহমান নয়ন। তিনি তার উন্নয়ন শুধু নিজ উপজেলা সীমাবদ্ধ রাখেননি জেলা ও রাজধানীতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে বিনিয়োগ করেছেন। একই সাথে সীমান্তবর্তী জেলা ফেনী থেকে সকল অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠায় নিয়মিত সহযোগিতা করে আসছেন। ইতিমধ্যে তিনি সমগ্র বাংলাদেশের বহুল পরিচিত দিনি প্রতিষ্ঠান ফেনী রশিদিয়া মাদ্রাসা আধুনিক মানের একটি ভবন নির্মাণ করছেন।
দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রেক্ষিতে সরকার সিআইপি (রপ্তানি) নীতিমালা ২০১৩ অনুযায়ী ফেব্রিকা ও রাষ্ট্রের উন্নয়ন সিআইপি নয়নের অনেক অবদান কম্পোজিট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান নয়নকে ২০২২ সালের জন্য বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি (রপ্তানি) হিসেবে নির্বাচন হন। তরুন সাদা মনের মানুষ এ শিল্পপতি ও সমাজসেবক মিজানুর রহমান নয়ন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ কুহুমা গ্রামের বাসিন্দা।
ঈদকে সামনে রেখে তিনি জেলা ও নিজ উপজেলার দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে বিতরণের ভান্ডার খুলে দিয়েছেন।

