ফেনী শহরের ঈগল মার্কার প্রচারণা
শহর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে এবি পার্টি মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর পক্ষে ফেনী পেট্রো বাংলাতে গনসংযোগ করেন এবি পার্টি ফেনী জেলার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ঘটিকায় এবি পার্টি ফেনী জেলার অর্থ সম্পাদক মাষ্টার শাহ আলম শাহীন সুলতানীর সভাপতিত্বে ঈগল মার্কার প্রচারণা করা হয়।
এ সময় ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের কৃতি সন্তান জনাব মজিবুর রহমান মন্জুর ঈগল প্রতীকের সমর্থনে নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের কাছে এবি পার্টির পক্ষ থেকে সালাম ও আগামী নির্বাচনে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ দপ্তর সম্পাদক নাজরা হাফিজ অম্লান, এবি যুব পার্টির ফেনী জেলা আহবায়ক,শফিউল্লাহ পারভেজ ফেনী সদর উপজেলা সদস্য সচিব আবু সাইদ খান, নারি নেতৃ হুরে জান্নাত, এবি পার্টি ফেনী জেলা সদস্য, কাজি শরিফ উদ্দিন দিপ্ত, আমান উল্লাহ সোহাগ, আবদুস সালাম রুবেল প্রমূখ।

