জাতীয়প্রচ্ছদবিনোদনরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী সাহিত্য সভা’র সভাপতি বকুল আকতার দরিয়া,সম্পাদক শামীম পাটোয়ারী

শহর প্রতিনিধি
ফেনীর আলোচিত সাহিত্য সংগঠন ‘ফেনী সাহিত্য সভা’র নতুন কমিটির সভাপতি কবি বকুল আকতার দরিয়া ও সাধারণ সম্পাদক কবি শামীম পাটোয়ারী নির্বাচিত হয়েছেন। গত শনিবার (১ আগস্ট) বিকালে ফেনী শহরের নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে অনুষ্ঠিত ‘দিনব্যাপী নজরুল মেলা’য় সংগঠনটির সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তে ২০২৬-২৮ সালের জন্য সভাপতি-সম্পাদকসহ ১৪ জন নির্বাচিত হয়েছেন। সভার সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী আহবায়ক কবি-গবেষক শাবিহ মাহমুদ।
কার্যকরী সভার অন্য সদস্য হলেন সহ-সভাপতি কবি মো. আবদুল ওয়াদুদ, সদস্য: কবি-গবেষক শাবিহ মাহমুদ, কবি সৈকত রায়হান, লেখক নুরুল আমিন হৃদয়, কবি নাজিম উদ্দীন মাহমুদ ভূঁঞা, কবি শিরিন রহমান, কবি জিয়াউল হক জিয়া, কবি জ ই বিজয়, কবি ইমাম হোসেন লিটন, কবি মলিনা মজুমদার, কবি মুরাদ হাসনাত রাফী ও কবি সুবোধ ছোটন।
উল্লেখ্য, কবি শাবিহ মাহমুদের নেতৃত্বে বিগত ২ ডিসেম্বর ২০২২ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে আধুনিক ধারার সাহিত্যচর্চা করে ফেনীর সাহিত্য অঙ্গনে বিশেষ ভূমিকা রেখে আলোচিত হয়েছে। এ সংগঠন ‘সেলিম আল দীন সাহিত্য পুরস্কার প্রবর্তন ও প্রদান (পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা), ফেনী সাহিত্য সম্মেলন, ফেনী সাহিত্য সভা পাঠচক্র, ‘দূরযাত্রা’ প্রকাশনা, সেমিনার, বিশেষ কবিতা পাঠের আসর, নজরুল সম্মাননা, গুণী লেখক সম্মাননা ও সংবর্ধনা, চিত্রংকন ও রচনা প্রতিযোগিতাসহ বিবিধ কর্মকান্ডের মাধ্যমে ফেনীতে সাহিত্য চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত শনিবার (১ আগস্ট) সংগঠনটি কবি নজরুলের ফেনী আগমনের শতবর্ষ পূর্তিতে জাতীয় কবির আগমনের নির্দিষ্ট দিবসে প্রথমবারের মতো ‘দিনব্যাপী নজরুল মেলা’ উদযাপন করে কবির স্মৃতিকে সম্মান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *