জাতীয়বিনোদনসর্বশেষসারাদেশ

ফেনী হার্ডওয়্যার পেইনটস্ এন্ড সেনেটারি ব্যবসায়ী সমিতির বাষিক বনভোজন

শহর প্রতিনিধি


চলোনা ঘুরে আসি অজানাতে এ স্লোগানকে ধারণ করে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ফেনী হার্ডওয়্যার পেইনটস্ এন্ড সেনেটারি ব্যবসায়ী সমিতির ৩ দিন ব্যাপী বার্ষিক বনভোজন সিলেটে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৮০ জনের টিম ট্রেন যোগে ফেনী রেলওয়ে স্টেশন থেকে রওনা করে রবিবার ফিরেন। সবুজ পাহাড়ে কোথাও সারি সারি চা-বাগান, কোথাও আবার পাথুরে নদীর স্বচ্ছ জল। সিলেট অঞ্চলের বৈচিত্র্যময় প্রকৃতি ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে।

সমিতির অর্থ সম্পাদক শাহাদাত হোসেন পাঠান জানান, সমিতির সদস্যরা স্বতস্ফুর্ত অংশগ্রহনে সিলেট শহর ও দর্শনীয় স্পর্ট ঘুরে বেড়ান। প্রতি বছর সদস্যদের অংশ গ্রহণে বার্ষিক বন ভোজনের ধারাবাহিকতা রয়েছে।

সভাপতি মোয়াজ্জেম হোসেন জাবেদ ও সাধারন সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে সুশৃঙ্খল ভাবে সদস্যরা সিলেট জাফলং, হযরত শাহজালাল দরগাহ শরীফ, রাতারগুল সোয়াম্প পরেস্ট, ভোলাগঞ্জ সাদা পাথর সহ বিভিন্ন দর্শনীয় স্পর্টসমূহের প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *