জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীতে মোবাইল চার্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আনোয়ার হোসেন

ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় মোবাইল চার্জ দিতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিহান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি এবং মাদারীপুর জেলার বাসিন্দা।

জানা যায়, বুধবার কাজ শেষে রাতে বাসায় ফিরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রিহান। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিহান পুরাতন পুলিশ কোয়ার্টারের মাদ্রাসা গলি আজমি মার্কেট সংলগ্ন সাকিব মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *