জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে মানববন্ধন 

সোনাগাজী প্রতিনিধি

মুছাপুর রেগুলেটর পূণঃনির্মাণের দাবিতে ফেনীর সোনাগাজীতে মানববন্ধন করেছেন এলাকাবাসি। শনিবার বিকালে আদর্শগ্রামে সওদাগর হাট দ্রুবতারা সংঘের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাছির উদ্দিনের সভাপতিত্বে ও  মানবাধিকার নেতা খুরশিদ আলমের পরিচালনায় মানববন্ধনে  প্রধান অতিথি ছিলেন  বিএফ কমার্শিয়াল লিমিটেডের চেয়ারম্যান কবির আহমেদ। তিনি বলেন,  মুছাপুর রেগুলেটর পূণঃনির্মাণ করা হলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলার বিস্তীর্ণ জনপদ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। অন্যথায় চারটি জেলার বৃহদাংশ নদীতে তলিয়ে যেতে পারে।

বিশেষ অতিথি ছিলেন, আবদুল হক,  সার্জেন্ট (অব.) মহি উদ্দিন, আবদুল কাইয়ুম নিশান, বেলায়েত হোসেন মিলন, মাস্টার আবু ইউছুফ প্রমূখ।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট  বন্যার পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা ও ফেনীর সোনাগাজী উপজেলার সংযোগ মুছাপুর রেগুলেটর নদীতে বিলিন হয়ে যায়। 

এরপর থেকে সোনাগাজী ও কোম্পানিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলিন হতে থাকে। প্রতিনিয়ত নদীতে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *