অন্যান্যঅর্থনীতিআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ঈদ উৎসব ভারত-বাংলাদেশ বন্ধুত্বের নতুন ধারা উন্মোচন করবে-প্রণয় ভার্মা

বিশেষ প্রতিনিধি

ঈদ ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন ধারা উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (২১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে কূটনৈতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন।

এ সময় প্রণয় ভার্মা বলেন, ঈদ উৎসব সবাইকে কাছে আসার সেতুবন্ধন তৈরি করে। আমি আশা করি, এ ঈদ ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের নতুন ধারা উন্মোচন করবে। আমাদের মানুষদের মধ্যে সংযোগ আরও বৃদ্ধি করবে।

ভারতীয় হাইকমিশনারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *