বাংলাদেশ ও ভারতে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিনিধি
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মিয়ানমার ইস্যু নিয়ে বাংলাদেশ ও ভারতে সতর্ক করেছেন।
তিনি মনে করেন, রোহিঙ্গা সংকট ও মিয়ানমারে চলমান অস্থিরতার কারণে দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরো খারাপ হতে পারে এবং প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব অব্যাহত থাকবে।
ডোনাল্ড লু মনে করেন, মিয়ানমার পরিস্থিতির শিগগিরই উন্নতি হচ্ছে না। এ কারণে বাংলাদেশ ও ভারতের জন্য যে শরণার্থী সংকট ও নিরাপত্তা সমস্যা তৈরি হচ্ছে, তা সামনে আরো গভীর হতে পারে।
ওয়াশিংটনের থিঙ্কট্যাঙ্ক ইউএস ইন্সটিটিউট অব পিসে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ইন্দো-প্যাসিফিক কৌশলের দুই বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মি. লু।
তিনি বলেন, “আমি বাংলাদেশ, সেখানে থাকা রোহিঙ্গা শরণার্থী ও মিয়ানমারের অস্থিরতা এই অঞ্চলের জন্য কীভাবে প্রভাব ফেলতে পারে-তা নিয়ে অনেক সময় ব্যয় করেছি।”
“আমাদের সতর্ক থাকতে হবে এবং এই অঞ্চলে আমাদের অংশীদারদের, বিশেষ করে বাংলাদেশ ও ভারতকে সমর্থন করতে হবে, যাতে তারা তাদের দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা বাড়তে না দিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারে।”
এই খবরে বলা হয়েছে, বাংলাদেশে সিরিজ সফরে আগ্রহী মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত দায়িত্বশীল কর্মকর্তারা। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে সফরগুলো শুরু করতে চায় ওয়াশিংটন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এই খবরে বলা হয়েছে, তবে চলতি মাসে কোন কোন কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

