রমজানে প্রথমদিন ফেনীর একটি স্কুল খোলা,শিক্ষার পরিবেশ ঢিলেঢালা
শহর প্রতিনিধি
রমজানে প্রথমদিন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া হলেও ফেনীজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশে^ পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়টি ছিলো খোলা। অল্প সংখ্যক শিক্ষার্থীরা স্কুলে হাজির থাকলেও শিক্ষকদের অবস্থান ও ক্লাসের পরিবেশ ছিলো ঢিলে-ঢালা। সোমবার রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ দেন। সে আদেশ মতে সারাদেশের মত জেলার সকল স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকলেও শহরের প্রাণ কেন্দ্রের স্কুলটি ছিলো খেলা। ক্লাসে অল্প সংখ্যক শিক্ষার্থী হাজির থাকলেও শিক্ষক তালিকায় ৭ জনের নাম লিখা থাকলেও মঙ্গলবার সকাল ১১টায় দেখা মিলেছে ৪ শিক্ষকের। এতে করে ক্লাসের পরিবেশ ছিলোনা এলোমেলো। এ নিয়ে শিক্ষার্থীরা অবিভাবরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। তারা অভিযোগ করে বলেন এক দেশে কি দুই সরকার। এক শিক্ষার্থীর পিতা আবদুল লতিফ জানান তার একসন্তান পিটিআই স্কুলে অন্যজন মাদ্রাসায় পড়ে। কেউ স্কুলে যায়নি। এখন পিটিআই স্কুলে এসে দেখি তাদের স্কুল খোলা মাদ্রাসা বন্ধ। আজ যে আমার স্তান স্কুলে আসতে পারেনি এ দায় কে নিবে।

এ বিষয়ে ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ বলেন ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিকা আংশিক সংশোধন করে রমজানে ১০দিন প্রাথমিক ও ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। সে অনুসারে স্কুল চলছে। কিন্তু অন্য সকল স্কিুল বন্ধ কিনা তিনি তা জানেন না।
ফেনী পিটিআই সুপারেন্ডেন্ট আয়েশা আক্তার বলেন পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়টি পরিচালনা করে পিটিআই। আমরা উপরথেকে স্কুল বন্ধের কোন নোটিশ বা চিঠি না পাওয়ার কারনে স্কুল চলছে। ক্লাসে শিক্ষকের উপস্থিতি না থাকার বিষয়ে বলেন মোমেনা আক্তার সহ কয়েকজন শিক্ষক রয়েছে আমরা তাদেরকে নিয়ন্ত্রন করতে পারছিনা। কিছু দিনের মধ্যে ক্লাসে ক্লাসে সিসিক্যমরা স্থাপন করে শিক্ষার পরিবেশ নিয়ন্ত্রন করার চেষ্ঠা করবো।

