জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

শেখ শহীদুল ইসলাম কলেজর নতুন কমিটি সভাপতি ড. নিজাম, ইমাম ভূঁঞার শুভেচ্ছা

সদর প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার প্রাচীন কলেজ বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড.মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের কৃতি সন্তান। তিনি আমেরিকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় “আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া”থেকে মার্কেটিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। উনি এলাকার একজন শিক্ষানুরাগী ব্যক্তি।

৬ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরির্দশক মো: আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে ড.মোহাম্মদ নিজাম উদ্দিন কে সভাপতি মনোনয়ন প্রদান করেন।

সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সমবায় দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন ভুঁঞা ড. নিজাম উদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ইমাম উদ্দিন ভুঁঞা বলেন, আমি আশা করছি আপনার বলিষ্ঠ নেতৃত্বে কলেজটি শিক্ষার আলোকে আধুনিকতার সমন্বয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে আরো অনেকদূর এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *