জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

সাংবাদিক ইউনিয়ন সদস্য আলাউদ্দিনের পিতার দশম মৃত্যুবাষিকী পালিত

সদর প্রতিনিধি

বিশিষ্ট সমাজসেবক জালাল আহম্মদের ১০তম মৃত্যুবার্ষিকী পালিত।
মরহুমের ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত সহ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান রবিবার ফেনী শহরের আজমেরী বেগম সড়ক আদালত পাড়া এলাকায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।

মরহুম জালাল আহম্মদ ফেনী আধুনিক সদর হাসপাতালে ওয়ার্ড মাস্টারের দায়িত্বে কর্মরত ছিলেন। ফেনী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মরহুয়ের বিদায়ী আত্মার শান্তি কামনা করা হয়। একই সাথে ইউনিয়নের সদস্য বৃন্দ কে দোয়া করতে অনুরোধ করা হয়েছে।

২০১৪ সালের ১৭ এপ্রিল ইন্তেকাল করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তিনি দৈনিক আমার কাগজের ফেনী জেলা প্রতিনিধি মোঃ আলাউদ্দিনের পিতা।

উল্লেখ্য, জালাল আহম্মদ আজমেরী বেগম সড়ক আদালত পাড়া এলাকার লুৎফুর রহমানের ৩য় পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *