জাতীয়সর্বশেষসারাদেশ

হরিজনদের উচ্ছেদর প্রতিবাধে ফেনীতে মানববন্ধন

শামীম পাটোয়ারী

রাজধানীর বংশালের মিরনজিল্লা কলোনি থেকে হরিজন সম্প্রদায়ের লোকদের উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। জোটের ফেনী শাখা আজ শহরের শহীদ মিনার চত্বরে বিকাল পাঁচটায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, অবিলম্বে হরিজন সম্প্রদায়ের মিরনজিল্লা কলোনী উচ্ছেদ কার্যক্রম বন্ধ করতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের শিক্ষা, চিকিৎসা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্নতা কর্মীদের কর্মস্থলের দুই কিলোমিটারের মধ্যে স্থায়ী পুনর্বাসন করতে হবে। সারাদেশে হরিজন সহ পরিচ্ছন্নতা কর্মীদের স্থায়ী পুনর্বাসন চাই। পুনর্বাসিত স্থান দলিল করে দিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সদস্য কামাল পাশা, এডভোকেট সমির কর, বাসদ ফেনী জেলা শাখার আহবায়ক কমরেড মালেক মনসুর ও বাসদ (মার্ক্সবাদী) ফেনী জেলা সমন্বয়ক কমরেড জসিম উদ্দিন ।

বিক্ষোভ সমাবেশ শেষে শ্রমজীবীদের পক্ষে সংগীত পরিবেশন করেন প্রশান্ত চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *