অন্যান্যঅর্থনীতিক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আমজাদ হাটে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা নিয়ে আলোচনা সভা

দ্বীন মোহাম্মদ মজুমদার

ফুলগাজী উপজেলার আমজাদ হাট বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একতা এন্টারপ্রাইজ ও শাড়ি মেলার প্রোপ্রাইটর মোহাম্মদ আলম পাটোয়ারী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, আমজাদ হাটের ইনচার্জ মেহেদী হাসান।

আলোচনা সভায় ব্যাংকের গ্রাহকসেবা, আধুনিক ব্যাংকিং সুবিধা এবং গ্রাহকদের জন্য বিভিন্ন সেবার বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যাংকিং সেবার মানোন্নয়ন এবং গ্রাহকদের আরও সহজ ও দ্রুত সেবা প্রদানের বিষয়ে মতামত তুলে ধরেন।

এ সময় আমজাদ হাট বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *