অন্যান্যক্যাম্পাসজাতীয়প্রচ্ছদবিনোদনরাজনীতিসর্বশেষসারাদেশ

তারেক রহমানের ফেনী সফর: ফুলগাজী পাইলট স্কুল মাঠ পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন

আনোয়ার হোসেন
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ফেনী সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সফর উপলক্ষে আগামী ১৭ই সেপ্টেম্বর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হতে যাওয়া জনসভার স্থান পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
​পরিদর্শনকালে মন্ত্রী মাঠের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে প্রস্তুতিমূলক বৈঠক করেন। সফরটি যেন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
​এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *