পশুরাম শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি টিপু / সম্পাদক রুমি
গাজী মাসুদ রানা
পরশুরামে দীর্ঘ ১৫ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে দুই প্যানেল থেকে ৭ জন করে সভাপতি, সম্পাদকসহ মোট ১৪ জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ৩০১জন ভোটারের মধ্যে ২৯২জন ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনু্ষ্ঠিত হয়।
এসময় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। উৎসব মোখর পরিবেশে ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে মোহাম্মদ জহির উদ্দিন মজুমদার টিপু ১৬৪ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেরুল আলম বিশাল পেয়েছেন ১২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ওয়াসিম আযম রুমি ১৫০ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল উদ্দিন পেয়েছেন ১৪১ভোট। প্যানেলগত ভাবে বিশাল/রুমি প্যানেলের ৪ জন, জহির/কামাল প্যানেলে ৩জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন বিশাল/ রুমি প্যানেলের দপ্তর সম্পাদক পদে ফোরকান হোসেন, অর্থ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম চৌধুরী এবং প্রচার সম্পাদক পদে জিকু কুমার নাথ। টিপু/ কামাল প্যানেলে সাংগঠনিক সম্পাদক পদে মাহবুবুল হক, মহিলা বিষয়ক সম্পাদক পদে মমতা আরফিন মজুমদার নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ইমরান হোসেন।

