অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে নদী থেকে নিখোঁজ দিনমজুর বসরের মরদেহ উদ্ধার

মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল বসর (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার কহুয়া নদীর পাশের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে আবুল বসর মাছ ধরতে যান। কিন্তু রাত ৯টা পর্যন্ত বাড়ি না ফিরলে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন এবং স্থানীয় মসজিদের মাইক দিয়ে নিখোঁজের সংবাদ প্রচার করা হয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কহুয়া নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। প্রয়োজনে ময়নাতদন্তের ব্যবস্থাও নেওয়া হবে।

আবুল বসর ফুলগাজী সদর ইউনিয়নের বৈরাগ পুরের বাসিন্দা, পেশায় একজন শ্রমিক ছিলেন এবং স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। তিনি চার সন্তানের জনক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *