ফেনীতে মাদকাসক্ত ডাক্তার কতৃক বড়ভাইয়ের উপর হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির,অস্ত্র উদ্ধার জরুরী
শহর প্রতিনিধি
ফেনী পৌরসভার রামপুর এলাকার সুলতানা ম্যানশনের একটি বাসায় জমি-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর, ঘরবাড়ি ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আবদুল মতিন পাটোয়ারী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, আবদুল মতিন পাটোয়ারী ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার সুলতানা ম্যানশনের বাসিন্দা। তাঁর অভিযোগ, পারিবারিক সম্পত্তি ভোগদখল ও বণ্টন নিয়ে বিরোধের জেরে তাঁর ছোট ভাই মেহেদী হাসান রাজুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাতে আনুমানিক ৮টার দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন। এ সময় অভিযোগকারী বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করে আহত করা হয়। তাঁদের পোশাক ছিঁড়ে দেওয়া এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগও আনা হয়েছে। এ ছাড়া বাসার জানালার কাচ, দরজা ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং বাসা থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিযোগকারী আবদুল মতিন পাটোয়ারী।
তিনি অভিযোগপত্রে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ রাজু’র নিজ পেইজ বুক আইডিতে তার কাছে থাকা অস্ত্র পুলিশ উদ্ধার করতে না পারলে না পারলে এ খানেক রক্তপাত বন্দ করা যাবে না। তাই পুলিশ নিস্ক্রিয় না থেকে দ্রুত অস্ত্র উদ্ধার প্রয়োজন। রাজু যে কোন সময় মতিন কে হত্যা করতে পারে।
এ বিষয়ে পুলিশের বক্তব্য বা অভিযোগের পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

