ফেনী-১ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী বৈঠক জামায়াত ক্ষমতায় এলে মা-বোনরা শতভাগ নিরাপদ থাকবে
মোঃ শাহআলম/মোঃ ফযসাল
ফেনী-১ (ফুলগাজী-ছাগনাইয়া-পরশুরাম উপজেলা) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন বলেছেন, জামায়াত দায়িত্ব পেলে মা-বোনদের ইজ্জত শতভাগ নিরাপদ থাকবে। কোন বাপের ছেলে মা-বোনদের দিকে কুদৃষ্টিতে তাকানোর সুযোগ পাবেনা। আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক, ইভটিজিংমুক্ত সমাজ গড়তে চাই। জামায়াত দায়িত্ব পেলে এক পয়সার দূর্নীতি হবেনা। জামায়াতের নেতাদের দূর্নীতির কোন রেকর্ড নাই।শান্তিপুর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় ছাগলনাইয়া পৌরসভার দক্ষিন সতর এলাকার চৌধুরী বাড়িতে নির্বাচনী বৈঠকে এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও ফেনী-১ আসনের এ্যাম্বাসেডর এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াতের জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান।
মুফতি আবদুল হান্নান বলেন, যারা সন্ত্রাস-চাঁদাবাজী করে, মা-বোনদের গায়ে হাত তুলে জাতি তাদের প্রত্যাখান করবে। ফেনী-১ এর জনগন কোন চাঁদাবাজকে ভোট দেবেনা। এহসানুল মাহবুব জোবায়ের বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তথা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। একটি দল এখনো না ভোটের প্রচারণা চালাচ্ছে। তাদের ১২ তারিখ বয়কট করতে হবে। পাশাপাশি ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকেও বিজয়ী করার আহবান জানান তিনি। এর আগে ছাগলনাইয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে দাঁড়িপাল্লার প্রচারণায় কারাভ্যান উদ্বোধন করা হয়।

