অন্যান্যআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

মধুয়াই ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী উপহার বিতরণঃ

শহর প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ০৭নং বালিগাঁও ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন মধুয়াই ফাউন্ডেশনের উদ্যোগে মধুয়াই চাওড়া পুকুরপাড় নামীয় স্থানে উক্ত ইফতার সামগ্রী উপহার বিতরন করা হয়।
উক্ত সংগঠনের সভাপতি দলিল লেখক সাহাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোতালেব হোসেন ভূঁঞার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফেনী জেলার আহবায়ক শেখ ফরিদ বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক স্বদেশপত্রের সম্পাদক এন এন জীবন। উক্ত অনুষ্ঠানে বক্তৃতা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য নজরুল বিন মাহমুদ, রাজন ভূঁঞা, রিয়াদ মিয়া।বক্তৃতাকালে প্রধান অতিথী ও বিশেষ অতিথীবৃন্দরা বলেন এই সংগঠনের আজকের এই মানবিক কাজ দেশ ও সমাজের কাছে অত্যন্ত প্রশংসার দাবিদার এবং সংগঠনের ভবিষ্যৎ উওোরওোর সফলতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য বাবর আলী, মাহমুদুল হক মিলন ও সংগঠনের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *