মাদক সম্রাট ফাতেমা অবশেষে পরশুরাম পুলিশের হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি
পরশুরাম মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে পরিচালনা করে একাধিক মা-দক মামলার আ-সামি ফাতেমা আক্তার (৩৫)কে গ্রেপ্তার করেছে।
তার বিরুদ্ধে পরশুরাম ও ফেনী থানায় পনেরটি মামলা রয়েছে তার মধ্যে ১৩ টি মা-দক/দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বলে পুলিশ জানিয়েছে।
সে উপজেলার পৌর এলাকার বাউরখুমা গ্রামের মন্তু মিয়ার মেয়ে। এর আগে সে ফেনী রেল স্টেশনে মা+দক ব্যবসা করতেন বলে পুলিশ জানান।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাত সাড়ে ৩ টার দিকে পরশুরাম পৌর এলাকার বাউরখুমার তালুকপাড়া এলাকার জনৈক জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানায় ১৫ টি মামলা রয়েছে তার মধ্যে ১৩ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। সিআইএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ১৩টি মাদক সংক্রান্ত মামলা ও জিআর মামলার তথ্য পাওয়া গেছে। তার মধ্যে তিনটি মামলার আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

