ছাগলনাইয়া উপজেলা জুড়ে ফসলি জমির মাটিকাটার প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি
আমরা সবসময় শুনে আসছি বিভিন্ন রকমের প্রতিযোগিতার কথা
কিন্তু এখন নতুন করে শুনতে হচ্ছে ছাগল নাইয়া উপজেলায় মাটি কাটার প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাগলনাইয়ার পাঠানগরে নিরীহ হোনামিয়া নামে একজনের মৃত্যুও হয়েছে এবং কি একটু বৃষ্টি হলে বিভিন্ন সড়কে পড়ে থাকা মাটিগুলোর কারণে প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন দুর্ঘটনা
বিশেষ করে রাধানগর ইউনিয়নের জঙ্গল মিয়া বাজার থেকে জঙ্গল মিয়ার রাস্তার মাথার আনোয়ারা সড়কের বেহাল দশা একটু বৃষ্টি হলেই ঘটে যায় শতশত দুর্ঘটনা মনে হয় দেখার কেউ নেই বিভিন্ন ভুক্তভোগীদের অভিযোগ এমপি মহোদয় ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
রাধানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রবিউলহক চৌধুরী মাহবুবের ওমা শান্তির বাজারে ব্রিক ফিল্ড থাকায় তার নেতৃত্বে এসব মাটিকাটা চলছে উনি আইনের কোন তোয়াক্কা না করে রাতের আঁধারে দেদারসে কাটছেন ফসলে জমির মাটি কিছু কিছু ভুক্তভোগী জানান কয়েকদিন আগে জঙ্গল মিয়া বাজারে প্রশাসনের নাম দিয়ে মাইকিং করিয়েছেন ৭ টার পর বাজারে না থাকতে যাতে করে রাতের বেলায় মাটি কাটতে তার সুবিধা হয়।
কিছু কিছু লোকদের মতামত যদি এখানে মাটি কাটার প্রতিযোগিতা দেওয়া হয় মহামায়া শুভপুর ও গোপাল ইউনিয়ন সমানে সমান থাকলেও পাঠানগর ইউনিয়নকে চ্যাম্পিয়ন এবং রাধানগর ইউনিয়ন কে রানার্সআপ করা যায়।

