দাগনভূঞা গার্লস স্কুলের সভাপতি হলেন নাসরিন মিন্টু
নিমাই মজুমদার
দাগনভূঞা গার্লস স্কুলের সভাপতি মনোনীত হয়েছেন নাসরিন ফাতেমা আউয়াল। রবিবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা বোর্ড আগামী ৬ মাসের জন্য নাসরিন মিন্টুকে স্কুলের সভাপতি মনোনীত করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেন। পদাধিকার বলে সদস্য সচিব পদে প্রধান স্কুলের শিক্ষক জসিম উদ্দিন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি নেয়ামত উল্যাহ ও অভিভাবক প্রতিনিধি মো. সেলিম মিয়া।
নাসরিন ফাতেমা আউয়াল উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (WEAB) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টুর সহধর্মিণী।

