অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ীর মৃত্যু, আসামি কারাগারে

আনোয়ার হোসেন

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সির হাটের দক্ষিণ ফতেহপুর গ্রামে জামাইয়ের ছুরিকাঘাতে আহত শাশুড়ী দীর্ঘ তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত প্রায় দুই মাস আগে দক্ষিণ ফতেহপুর গ্রামের বাসিন্দা হাজেরা খাতুন (৩৫) তার মেয়ে জামাই সৈকত (২২) ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। অভিযুক্ত সৈকত স্থানীয় কামাল বাবুর্চির ছেলে।
আহত অবস্থায় হাজেরা খাতুনকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ তিন মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ২৬ জানুয়ারি ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ফুলগাজী থানায় দায়েরকৃত মামলার সত্যতা নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, অভিযুক্ত সৈকত বর্তমানে জেলহাজতে রয়েছেন। নিহতের মরদেহের পোস্টমর্টেম রিপোর্ট ও হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *