ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে আলোচনায় নতুন প্যানেল
বিশেষ প্রতিনিধি
আসন্ন ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে দুই প্যানেলে শীর্ষ দুই পদে চার প্রার্থীই রামপুর পাটোয়ারী বাড়ির। নির্বাচন ঘিরে সবার মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
দীর্ঘ প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনীর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন।
একদিকে দুই যুগ পরে নির্বাচন অনুষ্ঠিত হওয়াতে ফেনীর সুশীল সমাজের নজর এই নির্বাচনের দিকে। অপরদিকে দুই সহোদর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আরো বেশি নজর কাটছে।
দুটিপ্যানেলের মধ্যে জিয়া-হারুন পরিষদ আগেও একাধিকবার এই সংগঠনের শীর্ষ পর্যায়ে থেকে নেতৃত্ব দিয়েছেন।
অপরদিকে মিলন-পিপুল প্যানেলের সবাই নতুন মুখ। তবে এই প্যানেলে সভাপতি প্রার্থী মিলন দীর্ঘ দুই যুগেরও বেশি সময় জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্সট মিতির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে নেতৃত্ব দিয়ে আসছে । আর সাধারণ সম্পাদক প্রার্থী মশফিকুর রহমান পিপুল বয়স ও মননে একেবারেই তারুণ্যদীপ্ত। তবে তিনি মোশাররফ-পারভেজ হাজারী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ঘোষিত তফসিল ঘিরে নির্বাচন পর্যন্ত সবার নজর এখন এদিকে। আসলে কি হতে যাচ্ছে। শেষ পর্যন্ত দুটি প্যানেল কোন দিকে মোড় নেয়।
ফেনী শহরের বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যা বুঝা গেল যে যাই বলুক ব্যবসায়ীরা তাদের পছন্দমত নেতৃত্ব বাছাই করবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ মে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

