ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে সংকোচিত করতে চেয়েছিল চেয়ারম্যান- মোঃ নুরুল হক
আনোয়ার হোসেন / মহিউদ্দিন সেজু
ফেনীতে জামাতে ইসলাম পরিচালিত ফেনী আল জামেয়াতুল ফালাহীয়া কামিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোঃ নুরুল হক বলেন,আমরা চাই এই মাদ্রাসা থেকে আদর্শ নাগরিক তৈরী হবে। বিজ্ঞ আলেম, ফকিহ তৈরী হবে যাঁরা জাতিকে সঠিক পথ দেখাবে। তিনি বলেন,জাগতিক যোগ্যতা অর্জনের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। একই সাথে পরকালের জবাবদিহিতার কথাও স্মরন রাখতে হবে। আমাদের এই ঘুনে ধরা সমাজ ব্যবস্থা পরিবর্তন তোমাদেরকেই করতে হবে।
তখন আর জনগণের সম্পদ লুন্ঠন হবেনা।
শনিবার দুপুরে ফেনীর ফালাহীয়া কামিল মাদরাসা মাঠে মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে ফালাহিল মুসলিমুনের সেক্রেটারী অধ্যাপক আবু ইউসুফ।আরো বক্তব্য রাখেন জেলা জামাতের আমির মুফতি আবদুল হান্নান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিগত সময়ে আলেম ওলামাদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। তারা এবতেতায়ী মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করেছিল। তারা মাদ্রাসা শিক্ষাকে টার্গেট করেছিল।কারন এখানে সৎ দক্ষ যোগ্য আমানতদার একদল মানুষ তৈরী হয়। তোমরা জালিমদের তাড়িয়েছ এখন তোমাদের একটাই লক্ষ হতে হবে নিজকে গড়। বিশ্বকে তোমরা নেতৃত্ব দিবে। ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে সংকোচিত করতে চেয়েছিল। আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্প্রসারন করব। প্রতিটি গ্ৰামে একটা ইবতদায়ী মাদ্রাসা গড়ে তোলা হবে। রুটিন মাফিক জীবন গড়তে হবে। এই মাদ্রাসা ছাত্র ছাত্রী ধারন ক্ষমতার বাইরে চলে গেছে। এটা ভাল লক্ষন।
আমরা ইতিমধ্যে সম্প্রসারনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা দেশের বাইরে মাদ্রাসা প্রতিষ্ঠা করব।ওখানে পরীক্ষা কেন্দ্র থাকবে।
পিটিআইর আদলে ইপিটিআই হবে।কারন প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন,এখানে মহিলা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র ক্যাম্পাস হবে এবং শীঘ্রই ফালাহিয়া মাদরাসার দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে।
তোমাদেরকে মানবিক মানুষ হতে হবে।আবরারকে যারা হত্যা করেছে তাদের মত দানব এদেশে আর কখনো সৃষ্টি হতে দেয়া হবেনা।

