অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

বরিশাল আ‘ লীগের সাধারণ সম্পাদক আত্মসমর্পণের পর জামিন

বিশেষ প্রতিনিধি

বরিশাল জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক এস এম শরিয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
তালুকদার ইউনুসের আইনজীবী, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কাউসার জানান, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি আত্মগোপনে ছিলেন। তবে ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
মামলার বিবরণে জানা যায়, নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড এলাকার সরোয়ার হোসেন ২০১৭ সালে মারধরের শিকার হন। এ ঘটনায় তিনি ২০২৫ সালে একটি মামলা দায়ের করেন। মামলায় তালুকদার মো. ইউনুসকে হামলার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়। ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *