অন্যান্যঅর্থনীতিজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশস্বাস্থ্য

সুপারি চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

সংবাদদাতা


সুপারি চুরির অভিযোগে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুরে এক যুবকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি পক্ষ চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ নরেশ চন্দ্র দাস (৪৫)এর মৃত্য হয়েছে বলে দাবী করছেন।
সোমবার ভোরে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের আমু ভূইয়া বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। নিহত নরেশ চন্দ্র দাস উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মানিক মাস্টার বাড়ির বিনোদ চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নরেশ চন্দ্র দাস আমু ভুঁইয়া হুজুরের মাজারের সুপারি বাগানে প্রবেশ করে গাছে ওঠেন। এ সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নরেশকে মৃত ঘোষণা করেন। নিহত নরেশের বড় ভাই কার্তিক চন্দ্র দাস বলেন, আমার ভাই নরেশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। ভোরে চুপিচুপি বাড়ি থেকে বের হয়ে যায়। পরে খবর পাই সে সুপারি গাছ থেকে পড়ে মারা গেছে।
স্থানীয় একাদিক ব্যক্তি নাম প্রকাশনাকারা শর্তে জানান সুপারি বাগানে আটক পর তাকে পিটিয়ে গুরতর আহত করে হাসপাতাল পাঠায়। রাস্তায় তার মৃত্য হয়। পুলিশি হয়রানী ও স্থানিয়াদের চাপেপড়ে ক্ষতিগ্রস্থ পরিবার মানসিক সমস্যার কথা বলতে বাধ্য হচ্ছেন। নিহতের শরীরে বেশ কিছু জখমের চিহৃ দেশেছি।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সুপারি সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *