হাজির বাড়িতে ওয়ার্ডে বিএনপির নির্বাচনী সভা
আনোয়ার হোসেন
ফেনী পৌরসভার ১ নং ওয়ার্ডের এনায়েত হাজারী বাড়ির আঙিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল হক রাসেলের সভাপতিত্বে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফেনী জেলা সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, শেখ হাজারী, কেন্দ্র প্রধান বাবুলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে জিয়াউল হক হাজারী বিগত ১৮ বছরে তার ওপর চালানো অমানবিক নির্যাতন ও নিপীড়নের কথা তুলে ধরেন। একই সঙ্গে ফেনী জেলা স্বেচ্ছাসেবক লীগের পদ ও দায়িত্ব কেড়ে নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
আরেক বিশেষ অতিথি, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টিটু হাজারী তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যে কোনো মূল্যে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।

